মজাদার বেগুন বাহার যেভাবে বানাবেন
দি নিউজ লায়ন;
উপকরণ
দুটি বেগুন
স্বাদমতো নুন
সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো
পরিমাণমতো তেল
দুই টেবিল চামচ পেঁয়াজকুচি
দুই চা চামচ রসুনকুচি
এক টেবিল চামচ কাঁচা লঙ্কার কুচি
এক চা চামচ জিরের গুঁড়ো
এক কাপ টমেটোকুচি
সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তন
দুই টেবিল চামচ ধনেপাতাকুচি
প্রণালি
প্রথমে একটি পাত্রে বেগুন,নুন ও হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাইপ্যানে তেল দিন। গরম তেলে মসলায় মাখানো বেগুনগুলো ছেড়ে ভেজে নামিয়ে নিন। এবার ফ্রাইপ্যানের গরম তেলে পেঁয়াজকুচি, রসুনকুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, জি্ররে গুঁড়ো, ভাজা বেগুন, টমেটোকুচি ও জল দিয়ে রান্না করুন। সবশেষে পেঁয়াজ বেরেস্তা ও ধনেপাতাকুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার বেগুন বাহার।

Post a Comment